Recents in Beach

ব্রেকিং নিউজ

সাতক্ষীরায় আওয়ামী লীগ নেত্রী রত্না গ্রেপ্তার


সিবি ডেক্স: 
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক, বর্ণমালা একাডেমির পরিচালক ও সংগীতশিল্পী শামীমা পারভীন রত্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে সাতক্ষীরা শহরের সুলতানপুর ক্লাব থেকে তাকে আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গত জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নাশকতার একটি মামলায় রত্নাকে গ্রেপ্তার করা হয়েছে।

Post a Comment

0 Comments