Recents in Beach

ব্রেকিং নিউজ

চন্দনাইশে অগ্নিকাণ্ডে দগ্ধ কফিল বিপদে

সিবি ডেক্স: চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডারের গুদামে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হন স্থানীয় যুবক কফিল। অগ্নিকাণ্ডে গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তবে কফিলের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। যে কোম্পানিতে তিনি চাকরি করতেন, সেই কোম্পানির মালিকও একই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কফিলের চিকিৎসার দেখভাল করার মতো আর কেউ নেই। অন্যদিকে কফিলের পরিবার আর্থিকভাবে দুর্বল। তাদের পক্ষে এত খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

কফিলের চিকিৎসার জন্য প্রচুর অর্থ প্রয়োজন জানিয়ে পরিবার সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছেন, যে যতটুকু পারেন সাহায্যের হাত বাড়ালে একটি জীবন বাঁচানো সম্ভব।
সহায়তার জন্য যোগাযোগ: 01851091510 (বিকাশ নম্বর, কফিলের পরিবারের নামে)।

Post a Comment

0 Comments