প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট উখিয়া উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কক্সবাজার জেলা শাখার আহ্বায়ক অসীম ধর ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিঠুন কান্তি দে নতুন কমিটি অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে সঞ্জয় কান্তি দে (শুভ)-কে আহ্বায়ক, বিনশ্বর শীলকে সদস্যসচিব এবং সুজন চন্দ্র দে-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এই কমিটির মাধ্যমে পূজা উদযাপন কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে।
0 Comments