নির্বাচনের ফল ঘোষণা শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোরআনের আয়াত শেয়ার করে তিনি আলোচনায় আসেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জুমা পবিত্র কোরআনের সুরা আর রহমানের আয়াত শেয়ার করেন। আয়াতটি হলো— “অতএব, তুমি তোমার রবের কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?”
মঙ্গলবার সকাল ৮টা থেকে ডাকসুর ভোট গ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা। রাত প্রায় ১টার দিকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল ঘোষণা শুরু হয়। প্রাপ্ত ভোটের ফলাফলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে ফাতিমা তাসনিম জুমার কোরআনের আয়াত শেয়ার শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
0 Comments