Recents in Beach

ব্রেকিং নিউজ

রামুতে মাদকাসক্ত চাচার হাতে ভাতিজি খুন

সিবি ডেক্স: কক্সবাজারের রামুতে নৃশংসভাবে খুন হয়েছে ফাতেমা (৩) নামে এক শিশু। গাঁজা সেবনের জন্য টাকা না পেয়ে শিশুটিকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত চাচা নুরুল হাকিম (২৫)।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শরীফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার নুরুল আজিমের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত নুরুল হাকিম গাঁজা সেবনের জন্য তার ভাবির কাছে টাকা চান। কিন্তু ভাবি টাকা দিতে রাজি না হলে ক্ষিপ্ত হয়ে ভাতিজি ফাতেমাকে ধারালো দা দিয়ে মাথায় কোপ দেন। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকারী নুরুল হাকিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Post a Comment

0 Comments