শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনার রামপুর এলাকায় রাবার ড্যামের কাছে আবাসন প্রকল্প এলাকায় এই সংঘর্ষ ঘটে। নিহত শেকাব উদ্দিন উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর গ্রামের মনজুর আলম ওরফে মনজুর বলির ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপকূলীয় চিংড়ি জোনের একটি মাছের ঘেরের মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে ওই রাতে কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে শেকাব উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, “মাছের ঘের দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”
পুলিশ আরও জানায়, নিহত শেকাব উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ অন্তত চারটি মামলা রয়েছে।
0 Comments