Recents in Beach

ব্রেকিং নিউজ

মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী আটক

সিবি ডেক্স: কক্সবাজারের মহেশখালীতে বিশেষ অভিযানে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজসহ একজন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ীর একটি দল ধলঘাটা পানিরছড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকার একটি বাড়িতে তল্লাশি চালিয়ে অস্ত্র-কার্তুজসহ সন্ত্রাসীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত আলামত ও আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments