Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়া সমাবেশে স্ট্রোক, নজরুল ইসলাম বাদশার মৃত্যু

প্রেস বিজ্ঞপ্তি: চকরিয়া উপজেলার বরইতলী বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাদশা শনিবার (২৩ আগস্ট) দলের সমাবেশ চলাকালীন হঠাৎ স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। সঙ্গে সঙ্গে তাকে চকরিয়া এভারগ্রিন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নজরুল ইসলাম বাদশা বরইতলী পহর চাঁদা এলাকার মরহুম ছৈয়দ নুর সিকদারের ছেলে ছিলেন। মৃত্যুর খবরে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তিনি চকরিয়া এভারগ্রিন হাসপাতালে ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য, এ ঘটনায় পরিবারের সদস্য, স্থানীয় নেতৃবৃন্দ ও দলের কর্মীরা গভীরভাবে শোকাহত।

Post a Comment

0 Comments