Recents in Beach

ব্রেকিং নিউজ

মহাসড়কে তল্লাশি, ২৪০০ ইয়াবাসহ ধরা পড়লো আফসার উদ্দিন

সিবি ডেক্স: কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় মহাসড়কে তল্লাশি চৌকিতে চালানো তৃতীয় দিনের অভিযানে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছিড়াপাহাড় নতুন মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী তল্লাশি চৌকিতে চট্টগ্রামমুখী একটি সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে আরোহী আফসার উদ্দিনের (৪২) বহন করা ব্যাগ থেকে ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার আফসার উদ্দিন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহেদপাড়ার মৃত আবদুল বারীর ছেলে। চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। তৃতীয় দিনের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং একইদিন বিকেলে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

0 Comments