Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটে লুকানো ৫১০০ ইয়াবা, আটক ২

সিবি ডেক্স: কক্সবাজার বিমানবন্দরে অভিনব কৌশলে ক্রিকেট ব্যাটের ভেতরে লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিমানবন্দরের কর্মীরা। এসময় জাকির হোসেন (২৬) ও তানভীর আহমদ (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক তানভীর বিমানবন্দরের চাকুরিচ্যুত কর্মী বলে জানা গেছে।

রবিবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে নিয়মিত মালামাল তল্লাশির সময় ব্যাটের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, আটকরা ১১টা ২৫ মিনিটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইটে উঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় স্ক্যানিং কার্যক্রমে সন্দেহজনকভাবে ব্যাট ধরা পড়লে পরীক্ষা করে ভেতর থেকে ইয়াবা উদ্ধার হয়।

তিনি আরও বলেন, “ক্রিকেট ব্যাটের ভেতর থেকে মোট ৫ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা মনে করছেন, মাদক চক্র এখন নতুন নতুন কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করছে। তবে বিমানবন্দরে নিরাপত্তা জোরদার থাকায় নিয়মিতই এ ধরনের চেষ্টাগুলো ব্যর্থ হচ্ছে।

Post a Comment

0 Comments