রবিবার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল ও রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন,
“আমরা আশা করছি অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য এ এয়ারপোর্টটি প্রস্তুত হবে।”
তিনি আরও জানান, “সরকার এবং সিভিল অ্যাভিয়েশন একসঙ্গে কাজ করছে। সর্বোচ্চ চেষ্টা আছে দ্রুত কাজ শেষ করার। কক্সবাজার বিমানবন্দর শুধু পর্যটন নয়, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রকল্প পরিচালক ইউনূস ভূঁইয়া বলেন, রানওয়ে নির্মাণের প্রকল্পের মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত ৮৫ শতাংশ কাজ শেষ হয়েছে, বাকি আছে রানওয়ের নিরাপত্তা, লাইটিং, ডেনেস ও আউটার সড়ক। টার্মিনালের কাজ চলতি বছরের ডিসেম্বর নাগাদ শেষ করার কথা এবং এ পর্যন্ত ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রকল্প শুরু হয়। এর আওতায় রানওয়ের দৈর্ঘ্য ৬,৭৭৫ ফুট থেকে বাড়িয়ে ৯,০০০ ফুট করা হয়েছে। প্রকল্পটি সম্পন্ন হলে কক্সবাজার বিমানবন্দর হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর।
0 Comments