Recents in Beach

ব্রেকিং নিউজ

রশিদনগরে জেটির নিচে টমটম চালকের মরদেহ! রহস্য ঘনীভূত

সিবি ডেক্স: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর এলাকার একটি জেটির নিচ থেকে মোহাম্মদ সোহেল (২৫) নামে এক টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) সকালে রশিদনগর জেটি রাস্তার পাশে বিল সংলগ্ন একটি নালায় মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত মোহাম্মদ সোহেল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালী এলাকার মোজাম্মেল হকের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন টমটম চালক হিসেবে পরিচিত ছিলেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

স্থানীয়দের কেউ কেউ সন্দেহ প্রকাশ করছেন, এটি কোনো দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা নিয়ে এলাকাজুড়ে নানা জল্পনা শুরু হয়েছে। পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতেই প্রকৃত কারণ জানা যাবে।

Post a Comment

0 Comments