Recents in Beach

ব্রেকিং নিউজ

উখিয়ায় জামায়াতের ‘গণ অভ্যুত্থান’ বর্ষপূর্তি, নেতৃত্বে এমপি প্রার্থী আনোয়ারী

সিবি ডেক্স: কক্সবাজারের উখিয়ায় ২০২৪ সালের ‘গণ অভ্যুত্থান’ কর্মসূচির বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উখিয়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকাল ৩টায় অনুষ্ঠিত মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

গণমিছিলে নেতৃত্ব দেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

> “আমরা কারো চোখ রাঙানিকে ভয় করি না। বাংলাদেশের মানুষ আর কোনো চাঁদাবাজকে ক্ষমতায় দেখতে চায় না। আগামীর পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট।”



তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়নিষ্ঠ শাসনব্যবস্থা কায়েমে জামায়াতের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।” তিনি সবাইকে এই আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম।
সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

জেলা দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান

জেলা সমাজসেবা সম্পাদক নুরুল হোসাইন ছিদ্দিকী

জেলা শিবির সভাপতি আব্দুর রহিম নূরী

উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক

শ্রমিক কল্যাণ সহসম্পাদক মুহাম্মদ শাহজাহান

উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম

দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম

শ্রমিক কল্যাণ সভাপতি রিদুয়ানুল হক জিসান

উলামা সম্পাদক মাওলানা আব্দুল করিম প্রমুখ।


গণমিছিল ও সমাবেশ ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা কিছুটা বাড়তে দেখা গেছে।

Post a Comment

0 Comments