নিহত শিহাব পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেকগুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শিহাব তার নিজস্ব মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে পেকুয়ার দিকে যাচ্ছিলেন। মছনিয়াকাটা এলাকায় পৌঁছালে তিনি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে সড়কে ছিটকে পড়েন। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান তিনি। ঘটনাস্থলেই তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন। বাইকটি ছিটকে গিয়ে প্রায় ১৫০ গজ দূরে একটি পুকুরপাড়ে পড়ে যায়।
শিহাবের ভাই ইকবাল মোহাম্মদ সাকিব বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাইকে রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তবে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছার আগেই তাঁর মৃত্যু হয়।” তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি তাঁর নিজের ছিল।
পেকুয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “রোগী হাসপাতালে আনার আগেই মারা যান। শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
ঘটনার বিষয়ে হারবাং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আরিফুল আমিন বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করে। এখনো কোনো অপমৃত্যুর মামলা দায়ের হয়নি।”
এই দুর্ঘটনা স্থানীয় এলাকায় শোকের ছায়া নামিয়েছে।
0 Comments