২০২৪ সালের শুরুতে মেয়রসহ নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলে পৌরসভার প্রশাসনিক দায়িত্বভার নেন প্রশাসক রুবাইয়া আফরোজ। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই পৌর নাগরিক সেবা কার্যক্রমে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও স্থবিরতা লক্ষ করা যায় বলে অভিযোগ স্থানীয়দের।
বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, পানির সংকট, সড়ক রক্ষণাবেক্ষণ, লাইটিং, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাসহ কোনো ক্ষেত্রেই দৃশ্যমান কোনো উন্নয়ন বা কার্যকর সমাধান আসেনি। বরং একাধিক স্থানে স্থানীয় বাসিন্দারা সরাসরি পৌর প্রশাসকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
পৌর এলাকার দীর্ঘমেয়াদি সমস্যা নিরসনে প্রশাসক রুবাইয়ার কর্মকৌশলে হতাশা প্রকাশ করে অনেকেই বলছেন—নাগরিকদের সঙ্গে তাঁর ‘যোগাযোগ বিচ্ছিন্নতা’ ও ‘অতিরিক্ত আমলাতান্ত্রিক মনোভাব’ই এই স্থবিরতার মূল কারণ।
জানা গেছে, সবশেষ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ রদবদলের অংশ হিসেবে কক্সবাজার পৌর প্রশাসককে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের দূতাবাসে বদলির সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন এখনো প্রকাশ হয়নি।
0 Comments