সাংগঠনিক বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২১ আগস্ট) কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় মাহবুবুর রহমানকে মহেশখালী উপজেলা শ্রমিক দল এবং মাতারবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সকল পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।
0 Comments