Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় রোহিঙ্গা যুবক আটক

সিবি ডেক্স: কক্সবাজারে অভিনব কায়দায় পেটের ভেতর লুকিয়ে ইয়াবা পাচারের সময় মোহাম্মদ আব্দুল্লাহ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। তিনি টেকনাফের লেদা (এলএমএস-২৪) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।

শুক্রবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা যৌথ মাদকবিরোধী অভিযান চালান। এ সময় আব্দুল্লাহকে আটক করা হয়। পরবর্তীতে কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা উদ্ধার করা হয়।

পরে তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার প্রতিরোধে সেনাবাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

0 Comments