গতকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকার পাঁচতারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজনেরা। তাঁদের মধ্যে ছিলেন খ্যাতনামা অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আবুল হায়াত, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, যাদুশিল্পী জুয়েল আইচ, জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামরুজ্জামানসহ অসংখ্য অতিথি।
গুণীজনরা আপেল মাহমুদের অবদানকে ভুয়সি প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আপেল মাহমুদ কক্সবাজারের পর্যটনের বিভিন্ন আকর্ষণীয় দিক তুলে ধরেন এবং এই শিল্পকে আরও বিকশিত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
0 Comments