Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে ইজিবাইকে ইয়াবা, আটক এক পাচারকারী

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ইজিবাইকসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল মহেশখালিয়া পাড়া সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইক তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। অভিযানে মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা, ইজিবাইক ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Post a Comment

0 Comments