Recents in Beach

ব্রেকিং নিউজ

কক্সবাজারে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক মো: আসাদুজ্জামান তুহিনকে গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে কক্সবাজারে এক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় পুরাতন শহীদ মিনার (গুনগাছ তলা) এলাকায় অনুষ্ঠিত এই প্রতিবাদে কক্সবাজারের কর্মরত সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। তারা তুহিনের নির্মম হত্যার দৃষ্টান্তমূলক বিচার এবং দেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদকারীরা বলেন, সাংবাদিকরা সমাজের সত্যের ধারক, তাদের প্রতি যেকোনো ধরনের হামলা গণতন্ত্রের প্রতি আঘাত। অবিলম্বে দোষীদের শাস্তির পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানানো হয়।

এই প্রতিবাদ কর্মসূচি কর্মক্ষেত্রে নির্যাতন, হুমকি-ধমকি এবং হত্যাকাণ্ড বন্ধে একটি জোরালো বার্তা হিসেবে ধরা হয়েছে।

Post a Comment

0 Comments