সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিনকে বদলি করা হয়েছে। তাকে চকরিয়া থানায় পদায়ন করা হয়েছে। নতুন করে টেকনাফ মডেল থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন জায়েদ নুর।
প্রশাসনিক এই রদবদলে টেকনাফের আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে নতুন করে প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে আলোচিত সীমান্ত উপজেলা টেকনাফে মাদক, মানবপাচার ও নানা অপরাধ নিয়ন্ত্রণে ওসির দায়িত্ব সবসময় গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্থানীয়রা।
0 Comments