শনিবার (৯ আগস্ট) গভীর রাতে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার সেগুনবাগিচা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। নিহত জসিম উপজেলার মাঝেরঘোনা এলাকার নুর আহমদের ছেলে।
নিহতের স্ত্রী জানান, রাতে রান্নাঘরের পাশে মোরগের ডাক শুনে স্বামী-স্ত্রী বাইরে বের হন। এ সময় ধারালো অস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ধাওয়া করলে তারা ঘরে ঢুকে পড়েন। পরে দুর্বৃত্তরা ঘরে গিয়ে জসিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও রড দিয়ে আঘাত করে হত্যা করে।
এ ঘটনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, মামলা হয়েছে এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
0 Comments