ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন— মো. আলী আহমদ (৩৯), মো. আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মো. মোস্তফা (৩৫) ও নুরুল আমিন (৪৫)। সবাই টেকনাফ শাহপরীর দ্বীপের বাসিন্দা।
শাহপরীর দ্বীপ জেলে কমিটির সভাপতি আব্দুল গণি বলেন, “সেন্টমার্টিন থেকে মাছ কিনে ফেরার পথে নাইক্ষ্যংদ্বিয়া এলাকায় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। ঘটনাটি প্রত্যক্ষ করা কিছু জেলে এসে আমাদের জানিয়েছে।”
এদিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুপুরে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে অবগত হয়েছেন তিনি। “বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশা করি, তারা ফিরে আসবে।” — জানান ইউএনও।
0 Comments