Recents in Beach

ব্রেকিং নিউজ

শেখ হাসিনা ভারতের লোক! চকরিয়ায় বিএনপির সম্মেলনে সালাহউদ্দিন

সিবি ডেক্স: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এ দেশের কেউ নয়। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতের লোক এবং আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল। তাই সন্ত্রাসবিরোধী আইনে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

বৃষ্টিস্নাত বিকেলে অনুষ্ঠিত এই জনসভায় অর্ধলক্ষাধিক মানুষের সমাবেশে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এবং উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ।

চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান ফাহিম প্রমুখ।

Post a Comment

0 Comments