শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর ভাষ্যমতে, রাতে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক দম্পতির গতিরোধ করে। এরপর স্বামীকে বেঁধে মারধর করে স্ত্রীকে পাশের একটি লিচুবাগানে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয় অভিযুক্তকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—ভেড়ামারার মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল, রুবেল আলী।
তবে ঘটনার পর পুলিশ তথ্য দিতে টালবাহানা করে। গণমাধ্যমকে ক্যামেরার সামনে কোনো বক্তব্য না দিয়ে এবং আটককৃতদের ছবিও প্রকাশ না করে পুলিশের পক্ষ থেকে একপর্যায়ে শুধু একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করতে না পারে।
0 Comments