গত কয়েকদিন ধরে রাতের আঁধারে কে বা কারা কক্সবাজার পল্লীবিদ্যুত অফিসের সামনে মহাসড়কে ময়লা-আবর্জনা ফেলে দিচ্ছিল। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন আশপাশের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি মহাসড়কের নিচ দিয়ে প্রবাহমান নালাটি আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন দ্রুত এই উদ্যোগ নেয়।
এ প্রসঙ্গে সদর উপজেলার ইউএনও নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের সকলের দায়িত্ব। জলাবদ্ধতা নিরসন এবং পর্যটন নগরী কক্সবাজারকে পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা চাই।” তিনি মহাসড়কের পাশে উক্ত স্থানে ময়লা-আবর্জনা না ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
0 Comments