Recents in Beach

ব্রেকিং নিউজ

টেকনাফে ডাম্প ট্রাক উল্টে যুবক নিহত, আহত ৩

সিবি ডেক্স: কক্সবাজারের টেকনাফে বালু বোঝাই একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় এক পথচারী যুবক নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. এবাদুল্লাহ (৩০)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ১৭-এর বাসিন্দা এবং কামাল হোসেনের ছেলে।

রোববার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তুলাতুলি এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পালংখালী থেকে হ্নীলাগামী বালু বোঝাই ডাম্প ট্রাকটি চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের ফুটপাতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই এবাদুল্লাহ নিহত হন এবং আশপাশে থাকা আরও তিনজন পথচারী গুরুতর আহত হন।

খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, ট্রাকটি জব্দ করে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

0 Comments