ঘটনা ঘটে গত শনিবার বিকেলে, জমিজমা সংক্রান্ত কলহের জেরে ছোট ভাই আব্দুল হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে আব্দুল মান্নান ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে যশোর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হলে রোববার দিবাগত রাতে মান্নানের মৃত্যু হয়। আহত স্ত্রী চিকিৎসাধীন।
মনিরামপুর থানা বিএনপির সহসভাপতি গাজী আব্দুস সাত্তার বলেন, মান্নান সবসময় পরিবারে শান্তি আনতে চাইতেন, কিন্তু ছোট ভাইয়ের পরিবারের অসহযোগিতা শেষ পর্যন্ত তার মৃত্যু ডেকে আনে।
পুলিশ জানায়, হামলার পর তিন অভিযুক্ত—আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন এবং ছেলে রহমতউল্লাহ—গ্রেপ্তার হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
0 Comments