আটক শিহাব, জীবননগর পৌরসভার ৯নং ওয়ার্ডের নতুন তেতুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অভিযোগ অনুযায়ী, শিহাবসহ আরও দুই যুবক মাদ্রাসায় যাওয়ার পথে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে বিজিবি ক্যাম্পের পাশে এক পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে।
ভুক্তভোগীর মা জানান, মেয়েকে মুখ বন্ধ রাখতে কাচি ধরে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্তরা। শুক্রবার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনার বিস্তারিত জানাজানি হয়। প্রথমে গ্রাম্য সালিশে বিচার চাইলেও উল্টো ভিকটিমের পরিবারকেই দোষারোপ করা হয়।
অবশেষে মেয়েটিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ঘটনাটি পুলিশ কেস হিসেবে চিহ্নিত করেন। এরপর থানায় জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে শিহাবকে গ্রেফতার করে।
জীবননগর থানার ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে, অন্য অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে।
0 Comments