সিবি ডেক্স: গুপ্ত সংগঠনের মাধ্যমে মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ নষ্ট এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কক্সবাজার জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার কক্সবাজার শহরে আয়োজিত এই মিছিল থেকে ছাত্রদলের নেতারা বলেন, একটি গোপন সংগঠন পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল করতে চাইছে।
বক্তারা অভিযোগ করেন, এসব অপচেষ্টা দেশের ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর সরাসরি আঘাত। তারা এই ষড়যন্ত্র প্রতিহত করতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের আহ্বান জানান।
0 Comments