সিবি ডেক্স: রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দ্রা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টার দিকে প্রকল্পের একটি ঘরের শৌচাগার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাবিবা বেগম (প্রায় ৩০) ওই এলাকার বাসিন্দা মৃত খলিলুর রহমানের মেয়ে।
পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, ঈদের পর হাবিবা বেগম শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসে থাকছিলেন। ভোরে তিনি ঘরে না থাকায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং শৌচাগারে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, হাবিবার শারীরিক ও মানসিক জটিলতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানানো হয়েছে।
0 Comments