Recents in Beach

ব্রেকিং নিউজ

ভাইয়ের ভালোবাসার উপহার: সালাহউদ্দিন আহমেদের ‘তোয়ারলাই’ শার্ট-লুঙ্গি পেলেন ছোট ভাই রফিক

নিজস্ব প্রতিনিধি: “রফিক তোয়ারলাই শার্ট ও লুঙ্গি আইন্নি ত”—এই কথাটাই যেন বাস্তবে রূপ নিলো।

ছোট ভাই রফিকুল ইসলামের জন্য বড় ভাইয়ের ভালোবাসা, সম্মান আর আবেগের প্রকাশ ঘটলো এক জোড়া শার্ট ও লুঙ্গিতে।
এই বড় ভাই রক্তের সম্পর্কও পেরিয়ে, তিনি জননেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

আর ছোট ভাই হচ্ছেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক, শ্রমিক দলের সভাপতি ও কক্সবাজার পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম।

রাজনীতির ব্যস্ততা, প্রবাস, মামলা কিংবা আত্মগোপনের জীবন পেরিয়ে অবশেষে এই দুই ভাইয়ের সম্পর্কের দৃশ্যমান প্রকাশ হয়ে উঠলো এই “তোয়ারলা শার্ট-লুঙ্গি” উপহার দেওয়ার মুহূর্তে।

এই উপহার যেন শুধুই কাপড় নয়, বরং স্মৃতি, সম্পর্ক আর একটি রাজনৈতিক পরিবারের ত্যাগ ও ভালোবাসার প্রতীক।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই মুহূর্ত ছড়িয়ে পড়ার পর থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এই খোলা মনের উপহার ও পারিবারিক সম্পর্কের দৃঢ়তা।

Post a Comment

0 Comments