তিনি জানান, “এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে, সে লক্ষ্য নিয়েই এগোচ্ছে নির্বাচন কমিশন। সঠিক সময়ে রোডম্যাপ প্রকাশ করা হবে।” পাশাপাশি সোশ্যাল মিডিয়ার গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ায়, যা পরে মূলধারার গণমাধ্যমে উঠে আসে—এটি অত্যন্ত দুঃখজনক।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জনপ্রতিনিধি না থাকায় জনগণ তাদের প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের সদিচ্ছা ছিল শুরু থেকেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে, তবে কতটি স্তরের নির্বাচন আয়োজন সম্ভব হবে তা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে যে উদ্বেগ ছিল স্থানীয় নির্বাচন হলে সংসদ নির্বাচন পেছাতে পারে, সেটি এখন আর নেই। প্রধান উপদেষ্টা নির্দিষ্ট সময় দিয়ে দিয়েছেন।”
এই সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. নাজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর ইউএনও মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
0 Comments