সোমবার (৯ জুন) রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, “কিছু মামলার তদন্ত হয়নি এমন অভিযোগ এসেছে। তদন্ত শেষে যাদের দোষ প্রমাণ হবে, তারা আইনের আওতায় আসবে।”
তিনি আশ্বস্ত করেন যে, ফৌজদারি মামলার তদন্তে অপরাধ মোটামুটি প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার করা হবে না। নির্দোষ মানুষ যেন সাজা না পায়, সেটাই সরকারের নীতি।
ঈদ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, বড় ধরনের কোনো অঘটনাই ঘটেনি। রাস্তাঘাটে কিছু দুর্ঘটনা ও বিচ্ছিন্ন চুরি-ছিনতাইয়ের ঘটনা ছাড়া সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে মনে করেন তিনি।
0 Comments