এরইমধ্যে জাতীয় দলের জার্সিতে চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে অভিষেক হয়েছে এই বিস্ময় বালকের। মাত্র ১৭ বছর ৯ মাস ২২ দিন বয়সে মাঠে নেমে তিনি হয়ে গেছেন আর্জেন্টিনার ইতিহাসে অফিসিয়াল ম্যাচে সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
চিলির বিপক্ষে ম্যাচে ৮৪তম মিনিটে হুলিয়ানো সিমিওনের বদলি হিসেবে নামেন মাস্তানতুয়ানো। এ অভিষেকে তিনি ১৯৬০ সালের হুয়ান সারনারিকে পেছনে ফেলেছেন, যিনি ১৮ বছর বয়সে জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন।
যদিও আন-অফিসিয়াল বা প্রীতি ম্যাচ হিসেব করলে সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন ডিয়েগো ম্যারাডোনা, যিনি ১৬ বছর ৩ মাস ২৮ দিন বয়সে জাতীয় দলের হয়ে খেলেন হাঙ্গেরির বিপক্ষে, ১৯৭৭ সালে। সেই তালিকায় মাস্তানতুয়ানো এখন ষষ্ঠ।
ফুটবলবিশ্বের নজর এখন আর্জেন্টিনার এই নতুন সেনসেশনের দিকে। সামনে তার ইউরোপে পাড়ি দেওয়ার সম্ভাবনা, আর জাতীয় দলের হয়ে বড় কিছু করার অপেক্ষা।
0 Comments