ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে বাঁধন বলেন, “পুলিশের সঙ্গে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। যেগুলো বলে শেষ করা যাবে না। তবে সময়ের সঙ্গে তাদের সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলেছে। চরিত্রে ঢুকতে গিয়ে বুঝেছি, পুলিশ সদস্যদেরও নানা রকম বাস্তবতা থাকে।”
তিনি আরও জানান, এই চরিত্রে অভিনয় করা তার জন্য ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, তবে পুরো টিম একসাথে কাজ করে গল্পটিকে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছে।
ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজ প্রমুখ।
0 Comments