Recents in Beach

ব্রেকিং নিউজ

সবুজায়নের বার্তা নিয়ে দেউলিয়াবাড়ীতে গাছ বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি

মো: আরিফ মিয়া, জামালপুর:
 জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামে আয়োজন করা হলো “সবুজের জন্য একসাথে - ২০২৫” শীর্ষক ব্যতিক্রমধর্মী গাছ বিতরণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি। শুক্রবার, ৬ জুন অনুষ্ঠিত এই আয়োজনে “প্রকৃতির প্রতি আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্যে তুলে ধরা হয় পরিবেশ রক্ষার গুরুত্ব।

প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন ডা. মো. কামরুল ইসলাম ও ডা. হালিমা ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের যত্ন নিতে হবে পরিবার ও সমাজের অংশ হিসেবে। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে সবুজের গুরুত্ব ও পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।

এই কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন আরিফ, তারেক, কাঞ্চন, জাহিদ, হাবিবুল্লাহ, রবিন ও সাকিন। আয়োজক দল ভবিষ্যতে এ ধরনের সবুজায়নমূলক কর্মসূচি আরও বিস্তৃতভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

0 Comments