Recents in Beach

ব্রেকিং নিউজ

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট বিধ্বস্তে ২৪২ জনের মৃত্যুশঙ্কা, জামায়াত আমিরের শোক প্রকাশ

সিবি ডেক্স: ভারতের গুজরাটের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট ভয়াবহ দুর্ঘটনায় পতিত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মেঘানি এলাকার এক আবাসিক অঞ্চলে ২৪২ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ছিলেন ২ জন পাইলট, ১০ জন কেবিন ক্রু ও ২৩০ জন যাত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি উড্ডয়নের পর হিমশিম খাচ্ছিল, এরপরই একটি বিশাল আগুনের গোলায় রূপ নেয়। দুর্ঘটনাস্থল থেকে এখনো পর্যন্ত কোনো যাত্রীর জীবিত থাকার খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে, তবে হতাহতের সংখ্যা হতে পারে সর্বোচ্চ—এমন আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।

এ মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন,

> “দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান,

> “বিমানটি আবাসিক এলাকা ও অফিস ঘেরা অঞ্চলে বিধ্বস্ত হলে, স্থানীয়রাও প্রাণ হারাতে পারতেন। আমরা সঠিক হতাহতের পরিসংখ্যান সংগ্রহ করছি।”

বিশ্বজুড়ে এই দুর্ঘটনা চরম শোক এবং উদ্বেগ তৈরি করেছে, বিশেষ করে যাত্রীদের পরিবার ও প্রবাসী ভারতীয়দের মধ্যে।

Post a Comment

0 Comments