সিবি ডেক্স: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "তারেক রহমান বাংলাদেশের নাগরিক। তাই তিনি যেকোনো সময় দেশে ফিরতে পারেন।"
এ সময় তিনি ভারতের পুশইন প্রসঙ্গে বলেন, ভারত বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত না পাঠিয়ে জঙ্গল ও রাস্তা দিয়ে ঠেলে পাঠাচ্ছে, যা বেআইনি ও অমানবিক। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টার সফরে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবি ক্যাম্প এবং বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের শ্রীপুর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন।
0 Comments