Recents in Beach

ব্রেকিং নিউজ

যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা ইউনূসের সফরে সন্তুষ্ট লন্ডনের ব্রিটিশ হাইকমিশনার

সিবি ডেক্স: যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত লন্ডনস্থ ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৃহস্পতিবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন,

> "এই সপ্তাহে অধ্যাপক ইউনূসকে যুক্তরাজ্যে স্বাগত জানাতে পেরে দারুণ ভালো লাগছে।"

সারা কুক আরও জানান, অধ্যাপক ইউনূসের সফরের কর্মসূচিগুলো দুই দেশের মধ্যে গণতন্ত্র, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পদক্ষেপ, আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

ড. ইউনূস মঙ্গলবার (১০ জুন) লন্ডনে চার দিনের সরকারি সফরে পৌঁছান। সফরের মূল লক্ষ্য হিসেবে রয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক নবায়ন, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন মাত্রা যোগ করা।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রুহুল আলম সিদ্দিক এ সফরকে উল্লেখ করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে। তিনি বলেন,

> "বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক গভীর ও বহুমাত্রিক। এই সফর সেই সম্পর্ককে আরও জোরদার করবে বলে আমরা আশাবাদী।"

ড. ইউনূসের এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্রিয়তা এবং গ্লোবাল অংশীদারিত্ব জোরদারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments