Recents in Beach

ব্রেকিং নিউজ

পেকুয়ায় সেনা-পুলিশ অভিযানে নারী মাদক ব্যবসায়ী আটক, উদ্ধার ৪৭ পিস ইয়াবা

সিবি ডেক্স: কক্সবাজারের পেকুয়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে শাহীদা ইয়াসমিন (৪৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (৪ জুন) ভোররাতে পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক নারী এলাকার চিহ্নিত মাদক কারবারি সাহেদ ইকবালের স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

থানা সূত্র জানায়, পেকুয়া সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইনামুলের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “সেনা-পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”

অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।

Post a Comment

0 Comments