Recents in Beach

ব্রেকিং নিউজ

সুগন্ধা পয়েন্টে ২০০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার, ৬৪টি অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

সিবি ডেক্স: কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে বুধবার (৪ জুন) জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ অভিযানে প্রায় ২ একর ৩০ শতাংশ সরকারি জমি উদ্ধার করা হয়েছে। এই জায়গায় গড়ে ওঠা ৬৪টি অবৈধ পাকা দোকান ভেঙে ফেলা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন এসিল্যান্ড শারমিন সুলতানা ও ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা।

জাল খতিয়ান তৈরি করে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সরকারি জমি দখলে নিয়েছিল একটি চক্র। বুধবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ অভিযানে ওই জমি দখলমুক্ত করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা। সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী।

সানজিদা সুলতানা জানান, “সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণ করায় আজ অভিযান চালানো হয়েছে। জালিয়াতি চক্রটি ভুয়া খতিয়ান তৈরি করে এই জমি দখলের চেষ্টা করেছিল।”

সহকারী কমিশনার শারমিন সুলতানা বলেন, “সাগরতীরে প্রায় ২ একর ৩০ শতাংশ জায়গা, যার মূল্য আনুমানিক ২০০ কোটি টাকা, তা অবৈধভাবে টিনের ঘেরা দিয়ে দখল করা হচ্ছিল। আজ আমরা তা দখলমুক্ত করেছি।”

এছাড়া অভিযানে স্থানীয় জনগণকে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে সরকারি জমি দখলের কোনো চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments