মঙ্গলবার (৪ জুন) সকালে কক্সবাজার জেলার রামু উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ৩১ জন ভাতাভোগী সদস্য, সদস্যা, কোম্পানি কমান্ডার ও প্লাটুন কমান্ডারদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম। তিনি বলেন, “প্রত্যেক সদস্য যেন ঈদ আনন্দ সুন্দরভাবে উদযাপন করতে পারে, এ লক্ষ্যেই এ আয়োজন।”
উপহারসামগ্রীর মধ্যে ছিল গুঁড়া দুধ, সেমাই, সুজি, পোলাও চাল, সয়াবিন তেল, নুডলস ও চিনি।
তিনি আরও জানান, এই উপহার বিতরণ প্রমাণ করে যে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী সব সময় তাদের সদস্যদের পাশে আছে – যেকোনো পরিস্থিতিতে, যেকোনো প্রয়োজনে।
রামু উপজেলার ১১টি ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা উপহার গ্রহণ করে আনন্দ প্রকাশ করেন। ঈদ-উল-ফিতরেও একই ধরনের সহায়তা পেয়ে বাহিনীর সদস্যরা কৃতজ্ঞতা জানিয়েছিলেন।
0 Comments