ব্রেকিং নিউজ

ব্রেকিং নিউজ

কুতুবদিয়ায় গ্যাস ব্যবসায়ী তারেক হত্যা: আসামি তুষার চট্টগ্রামে গ্রেপ্তার

সিবি ডেক্স: কক্সবাজারের কুতুবদিয়ার ধুরুং বাজারে এলপি গ্যাস ব্যবসায়ী তারেক হত্যা মামলার অন্যতম আসামি আনিছুল ইসলাম তুষার ওরফে বাবু (২৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া তুষার কুতুবদিয়ার উত্তর ধুরুং কুইল্যাপাড়ার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়নাল, সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করেন।

উল্লেখ্য, গত বছরের ৬ জুলাই ধুরুং বাজারে দোকান থেকে গ্যাস ব্যবসায়ী তারেককে কৌশলে ডেকে নেয় ইউপি ছাত্রলীগের কয়েকজন নেতা। এরপর তাকে নির্মমভাবে হত্যা করে লবণ মাঠের পাশে মরদেহ ফেলে রাখে। এ ঘটনায় পরিবার মামলা দায়ের করলে তুষারকে দ্বিতীয় এজাহারভুক্ত আসামি হিসেবে চিহ্নিত করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে রাজনৈতিক দ্বন্দ্ব এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা তদন্ত করে দেখা হচ্ছে। তুষারকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়।

0 Comments