Recents in Beach

ব্রেকিং নিউজ

ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, আহত অর্ধশতাধিক, ৯টি ভবন ধ্বংস

সিবি ডেক্স: ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে জেরুজালেম ও তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে অন্তত একজন নিহত এবং পঞ্চাশেরও বেশি মানুষ আহত হয়েছেন। তেল আবিব এবং শহরতলির রামাত গানে কমপক্ষে নয়টি ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে হারেৎজ।

তেল আবিবের কেন্দ্রস্থলে একটি উঁচু ভবনের এক-তৃতীয়াংশ ধ্বংস হয়ে গেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে। ইরান থেকে প্রায় ১৫০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। সিএনএন জানিয়েছে, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে জেরুজালেম আকাশে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং নতুন ক্ষেপণাস্ত্রের ঢেউ ইসরায়েলের দিকে অগ্রসর হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) এক বিবৃতিতে জানিয়েছে, তারা হামলার বিষয়ে আগেই সতর্ক ছিল এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে নতুন আঘাতে হতাহতের নির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, শুক্রবার ভোররাতে ইসরায়েলের হামলায় ইরানের ৭৮ জন নিহত হন, যাঁদের মধ্যে ছিলেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী। আহত হন তিন শতাধিক মানুষ। এই হামলাকে 'নৃশংস আগ্রাসন' আখ্যা দিয়ে ইরান উপযুক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, যার অংশ হিসেবে এই পাল্টা হামলা চলছে।

Post a Comment

0 Comments