Recents in Beach

ব্রেকিং নিউজ

চকরিয়ায় গ্রামীণ ফাউন্ডেশনের চিংড়িঘেরে ডাকাতি, চারজন গ্রেপ্তার

সিবি ডেক্স: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের চিংড়িঘেরে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চকরিয়ার সওদাগরঘোনা গ্রামের শাখাওয়াত হোসেন, মো. রাশেদ, আক্তার হোসেন এবং রামপুর এলাকার মো. হাশেম (২২)। বৃহস্পতিবার রাতে চকরিয়ার সওদাগরঘোনায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

থানা সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চকরিয়ার চিংড়ি জোনের রামপুর মৌজায় অবস্থিত ৩০০ একর আয়তনের একটি চিংড়িঘেরে ডাকাতি হয়। এ ঘটনায় গ্রামীণ মৎস্য ও পশুসম্পদ ফাউন্ডেশনের ব্যাপারী আব্দুল হামিদ বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। মামলায় সাতজনকে এজাহারভুক্ত এবং আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, আটক চারজন এজাহারভুক্ত আসামি। বাকিদের ধরতে অভিযান চলছে। চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, মামলার অন্য আসামিরাও আন্তজেলা ডাকাত দলের সদস্য। তাঁদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

Post a Comment

0 Comments