Recents in Beach

ব্রেকিং নিউজ

কলকাতার পোশাক কারখানায় মুসলিম শিশুকে উল্টো ঝুলিয়ে বিদ্যুৎ শক! ভিডিও ভাইরাল, জোর তদন্তে পুলিশ

সিবি ডেক্স: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার অদূরে মহেশতলা পৌরসভা এলাকায় এক জিন্স রঙ করার কারখানায় ঘটে গেছে নির্মম এক নির্যাতনের ঘটনা। মোবাইল চুরির অভিযোগে ১৪ বছরের মুসলিম কিশোর সামসাদ আলীকে উল্টো করে ঝুলিয়ে বিদ্যুৎ শক ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সামসাদকে একাধিকবার বিদ্যুতের তারে শক দেওয়া হয় এবং সেটি ভিডিও করে ভাইরাল করা হয়। এতে দেখা যায়, ছেলেটির দুই হাত বিদ্যুতের তার দিয়ে বাঁধা, এবং পাশেই এক যুবক সময় সময় তারটি প্লাগে লাগিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন। ছেলেটির দেহ কেঁপে উঠছে প্রতিবার শকের সময়।

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সামসাদের পরিবার ইসলামপুর থানায় অভিযোগ করে। তাদের দাবি, দেড় মাস আগে সামসাদ এবং তার ভাই আনসার আলী কলকাতায় কাজে গিয়েছিল। সামসাদ মোবাইল চুরি করেনি, বরং ষড়যন্ত্রের শিকার হয়েছে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত শ্রমিকেরা পলাতক। পুলিশ তাদের খুঁজছে। শিশুটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। মহেশতলার স্থানীয় বাসিন্দারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।

অন্যদিকে অভিযুক্ত কারখানার মালিক শাহেনশাহের পরিবারের একজন দাবি করেছেন, “ভিডিওটি মজার ছলে বানানো হয়েছিল।” তবে সেই যুক্তি প্রত্যাখ্যান করে প্রশাসন জানিয়েছে, শিশু নির্যাতন ও শিশু সুরক্ষা আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments