সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার সংযুক্ত ৪.৫ ক্যালিবারের এই স্নাইপার রাইফেলটি দিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখানো হচ্ছিল। গোপন গোয়েন্দা তথ্য ও দীর্ঘদিনের পর্যবেক্ষণের ভিত্তিতে রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে সোহানের বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।
পরে অস্ত্রটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সোহান মোল্যার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
0 Comments