সফরকালে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং রাজা চার্লসের হাত থেকে সম্মানজনক ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া তার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
ড. ইউনূস চ্যাথাম হাউস আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন, যেখানে তিনি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি, গণতন্ত্রের উত্তরণ, এবং আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে বক্তব্য রাখবেন।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণেযুক্তরাজ্যের সমর্থন নিশ্চিত করা এবং পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।
প্রধান উপদেষ্টা ১৪ জুন দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।
0 Comments