সিবি ডেক্স: দেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার) নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন রোববার ৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন আক্রান্ত হয়েছিলেন। এক দিনের ব্যবধানে শনাক্ত ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে ৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন।
এর আগে ৪ জুন রাজধানীতে একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি একজন পুরুষ এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
0 Comments